বিজয়ের আলো
প্রকাশ : May 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

৩ নং বন্দবেড় ইউনিয়নবাসী ও প্রবাসীদের ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শফিকুল ইসলাম এম এ

(রৌমারী, কুড়িগ্রাম) প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৩ নং বন্দবেড় ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসীদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বন্দবেড় ইউনিয়নের সমাজসেবক, উদীয়মান তরুণ প্রজন্মের নেতা, মরহুম সুলতান মাহমুদের দ্বিতীয় পুত্র ও বন্দবেড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম এম এ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলমানদের জীবনে ত্যাগ, কোরবানি, ধৈর্য ও আত্মশুদ্ধির মহান শিক্ষা নিয়ে আসে। এই ঈদ আমাদের স্মরণ করিয়ে দেয় হযরত ইব্রাহিম (আ.)-এর অনন্য ত্যাগ ও মহান আল্লাহর প্রতি অবিচল আনুগত্যের কথা, যা সমগ্র মুসলিম উম্মাহর জন্য চিরন্তন অনুপ্রেরণার উৎস। তিনি আরও বলেন, ঈদুল আজহা শুধু আনন্দ-উৎসবের দিন নয়; এটি মানবিক মূল্যবোধ, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও সমাজে সাম্য প্রতিষ্ঠার এক মহৎ বার্তা বহন করে। কোরবানির প্রকৃত শিক্ষা হলো আত্মত্যাগের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং সমাজের অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। শফিকুল ইসলাম বলেন, ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন তা সবার মাঝে সমানভাবে ভাগ করে নেওয়া হয়। তাই সমাজের সামর্থ্যবান মানুষদের উচিত গরিব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসা। তিনি আশা প্রকাশ করেন, পবিত্র ঈদুল আজহার মহিমান্বিত শিক্ষা সমাজে শান্তি, সম্প্রীতি, সহমর্মিতা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করবে। একইসঙ্গে তিনি পারস্পরিক ঐক্য বজায় রেখে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান। শফিকুল ইসলাম বন্দবেড় ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ, মাদকমুক্ত ও বৈষম্যহীন এলাকায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। সবশেষে তিনি বন্দবেড় ইউনিয়নবাসী, প্রবাসী এবং সমগ্র দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও নিরাপদ ঈদ উদযাপন কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রৌমারী উপজেলা সর্বস্তরের জনগণকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাল

1

খালেদা জিয়ার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া

2

চরশৌলমারী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ

3

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

4

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

5

রৌমারী মডেল প্রেসক্লাবের পথ চলার ১ বছর পূর্তি প্রতিষ্ঠা বার

6

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

7

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

8

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

9

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

10

অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি কাটার মহোৎসব রৌমারীতে, হুমক

11

৩ নং বন্দবেড় ইউনিয়নবাসী ও প্রবাসীদের ঈদুল আজহার শুভেচ্ছা জান

12

রৌমারীতে এক অসহায় নারীকে বিবাহ করে ভরণ পোষণ না দিয়ে নির্যাতন

13

রৌমারীতে বাড়িতে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ, এলাকায়

14

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

15

রৌমারীতে অসহায় পালন খাতুনকে টিউবওয়েল উপহার দিলেন মহিলা দলের

16

জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন; রাজিবপুরে তেল

17

রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

18

রৌমারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বা

19

নতুন বছরের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানালেন বিজয়ের আলোর সম্পাদক

20