বিজয়ের আলো
প্রকাশ : May 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

রৌমারীতে বাড়িতে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার কলেজপাড়া এলাকায় একটি বাড়িতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে নানা আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, ওই বাড়িটিতে দীর্ঘদিন ধরেই বিভিন্ন নারী-পুরুষের যাতায়াত ছিল, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২২ মে) বিকেল প্রায় ৫টার দিকে চরশৌমারী ইউনিয়নের ফুলকারচর গ্রামের ফরিদা খাতুন নামে এক নারী ওই বাড়িতে আসেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে কয়েকজন স্থানীয় ব্যক্তি বাড়ির দিকে গেলে পরিস্থিতি টের পেয়ে ওই নারী দ্রুত সেখান থেকে চলে যান বলে অভিযোগ রয়েছে। এ সময় বাড়ির মালিক আব্দুল হামিদ বাড়িতে তালা লাগিয়ে স্থান ত্যাগ করেন বলে জানান স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাড়িটিতে গোপনে অসামাজিক কার্যকলাপ চলছিল এবং বিভিন্ন সময় বহিরাগত নারী-পুরুষদের আনাগোনা দেখা যেত। তবে সামাজিক কারণে এতদিন কেউ প্রকাশ্যে এ বিষয়ে কথা বলতে সাহস পাননি বলেও দাবি করেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, তিনি পূর্বেও ওই বাড়িতে গিয়েছিলেন। তার দাবি, আব্দুল হামিদ মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে সেখানে যেতে বলেছিলেন। তিনি বলেন, “বিষয়টি এলাকার অনেকেই জানে, তবে সামাজিক কারণে কেউ প্রকাশ্যে মুখ খুলতে চান না।” এ বিষয়ে ফরিদা খাতুন বলেন, “হামিদ আমাকে ফোন করে সেখানে নিয়ে আসছে।” তবে তিনি কী উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। অভিযোগের বিষয়ে আব্দুল হামিদ বলেন, “এটা আমার ভুল হয়েছে। এমন ভুল আর হবে না।” তবে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে তিনি রাজি হননি। ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেলমেট না থাকলেই মামলা, কিন্তু রৌমারীতে দাপটের সঙ্গে চলছে প্

1

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

2

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

3

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

4

বন্দবেড় ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন নুর আলম খ

5

রৌমারী উপজেলা সর্বস্তরের জনগণকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাল

6

বিদ্যুৎ গেলেই বন্ধ বাংলালিংক নেটওয়ার্ক, চরম দুর্ভোগে পাখিউরা

7

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

8

রৌমারীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস

9

শৌলমারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডবাসীকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্

10

রৌমারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বা

11

রৌমারী সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

12

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

13

রৌমারী সিজি জামান মাঠে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানু

14

রৌমারী মডেল প্রেসক্লাবের পথ চলার ১ বছর পূর্তি প্রতিষ্ঠা বার

15

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

16

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি লোডিং উদ্বোধন

17

রৌমারীতে ভারতীয় ৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারি আট

18

রৌমারীতে ১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

19

কুড়িগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী দাঁড়িপাল্লার প্রার্থী মো

20