আব্দুল খালেক
প্রকাশ : Dec 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আব্দুল খালেক | রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল ১৪ ডিসেম্বর (রোববার) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার জনাব আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান, রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাওসার আলী। এছাড়াও অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক আকতার হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনী পরিকল্পিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসে দিনটি একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত। শহীদ বুদ্ধিজীবীদের হত্যার মধ্য দিয়ে জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত চালানো হয়েছিল। বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তাঁদের আদর্শ ধারণ করেই একটি সুশিক্ষিত, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। এদিন মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

1

রৌমারী মডেল প্রেসক্লাবের পথ চলার ১ বছর পূর্তি প্রতিষ্ঠা বার

2

রৌমারী ও রাজিবপুর নদীভাঙনে পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত

3

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

4

রৌমারীতে কবি হারুন মিয়ার ৭ম কাব্যগ্রন্থ ‘শিক্ষা’র মোড়ক উন্মো

5

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করল কর্তিমারী মোহাম্মদিয়া হ

6

রৌমারীতে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

7

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

8

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

9

রৌমারী ও রাজিবপুরের সার ডিলারদের সঙ্গে রংপুর বিভাগীয় কমিশনার

10

কান্দাপাড়ায় মাদকবিরোধী সভা, যুব সমাজের কঠোর অবস্থান

11

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

12

বন্দবেড় ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়া

13

রৌমারীতে জমিজমা সংক্রান্ত নিয়ে সংঘর্ষে আহত দুই

14

হেলমেট না থাকলেই মামলা, কিন্তু রৌমারীতে দাপটের সঙ্গে চলছে প্

15

হতদরিদ্রদের মাঝে কাপড় বিতরণ করলেন আমেরিকা প্রবাসী শেখ জিল্লু

16

রৌমারী উপজেলা সর্বস্তরের জনগণকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাল

17

রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষে একই পরিবারের আহত ২

18

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

19

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে ২৩তম রাষ্ট্রপতি নির্বা

20