বিজয়ের আলো
প্রকাশ : May 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

রৌমারীতে রহিম মোড়-দক্ষিণ টাপুরচর সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রৌমারী উপজেলা উপজেলায় রহিম মোড় হইতে দক্ষিণ টাপুরচর পর্যন্ত প্রায় ৪/৫ কিলোমিটার রাস্তা দ্রুত সংস্কার ও পাকাকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) বিকাল ৩টায় উপজেলা চত্বরে বন্দবেড় ইউনিয়ন এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক মানুষ অংশ নেন। বক্তারা জানান, দীর্ঘ এক যুগেরও বেশি সময় আগে রাস্তাটি নির্মাণ করা হলেও এরপর আর কোনো সংস্কার কাজ হয়নি। বর্তমানে সড়কটি ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা এই সড়ক। এ রাস্তা দিয়ে ৮টি গ্রামের মানুষ যাতায়াত করে এবং রয়েছে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান ও একটি উপ-স্বাস্থ্য কমপ্লেক্স। রাস্তার বেহাল অবস্থার কারণে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে জরুরি রোগী হাসপাতালে নিতে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে। মানববন্ধনে বক্তব্য রাখেন রৌমারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরো, উপজেলা কৃষক দলের আহ্বায়ক কামরুজ্জামান বাবু, উপজেলা তাতী দলের আহ্বায়ক নাহিদ, সাংগঠনিক সম্পাদক মাসুদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালিত বিন বকুল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ওমর ফারুক বাবু, বন্দবেড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজামাল, ওয়ার্ড নেতা রমিজ উদ্দিন, হাফিজুর রহমান ও বকুল ঠিকাদারসহ অনেকে। বক্তারা দ্রুত রহিম মোড় থেকে দক্ষিণ টাপুরচর পর্যন্ত ভাঙা সড়কটি পুনর্নির্মাণ ও পাকাকরণের দাবি জানান। মানববন্ধন শেষে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি স্মারকলিপি প্রদান করেন। স্থানীয়দের মতে, দীর্ঘদিনের অবহেলিত এই সড়কটি দ্রুত সংস্কার করা হলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দুর্ভোগ কমবে এবং এলাকার স্বাভাবিক জীবনযাত্রা ফিরবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রৌমারীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

1

রৌমারীতে মোহাম্মাদীয়া হাসপাতালের নাম ভাঙিয়ে একটি প্রতারক চ

2

রৌমারীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইউপি সদস্

3

চরশৌলমারী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ

4

বদলে যাওয়া ক্যাম্পাস

5

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

6

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

7

রৌমারীতে রহিম মোড়-দক্ষিণ টাপুরচর সড়ক সংস্কারের দাবিতে মানববন

8

রৌমারীতে মাদক সম্রাট আজাদ

9

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

10

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

11

২৮ কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনি

12

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

13

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

14

জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন; রাজিবপুরে তেল

15

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

16

নিজেদের আঙিনা পরিষ্কার রাখলে দেশও পরিষ্কার থাকবে

17

অবৈধ মাটি ব্যবসা বন্ধের দাবিতে সড়ক অবরোধ, যুবকদের ভয়ভীতি প্র

18

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

19

রৌমারী উপজেলা সর্বস্তরের জনগণকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাল

20