বিজয়ের আলো
প্রকাশ : May 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

রৌমারীতে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা সপ্তাহ ও ভূমি সেবা মেলা-২০২৬’। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এ মেলার শুভ উদ্বোধন করা হয়। ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় সারাদেশের ন্যায় রৌমারীতেও এ মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন। উদ্বোধনের পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুদ্দিন, দাঁতভাঙ্গা ইউনিয়ন ভূমি কর্মকর্তা শাহাদোৎ হোসেন, যাদুরচর ইউনিয়ন ভূমি কর্মকর্তা রুহুল্লা এবং বন্দবেড় ইউনিয়ন ভূমি কর্মকর্তা হোসেন আলী। মেলায় আগত সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, তথ্য ও অভিযোগ প্রদানের বিষয়ে সহায়তা করা হচ্ছে। এছাড়া ভূমি বিষয়ক যেকোনো তথ্য বা অভিযোগ জানাতে জাতীয় কলসেন্টার ১৬১২২ এবং বিভাগীয় হটলাইন নম্বরে যোগাযোগের সুযোগ রয়েছে। নাগরিকরা অনলাইনে খতিয়ান ও ম্যাপসহ জমির সর্বশেষ তথ্য পেতে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল সেবাপোর্টালও ব্যবহার করতে পারবেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রৌমারীতে নাট্য পরিবেশনায় অধিকার ও সামাজিক সচেতনতার বার্তা

1

রৌমারীতে ১৬ ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস পালিত

2

রৌমারীতে জমিজমা সংক্রান্ত নিয়ে সংঘর্ষে আহত দুই

3

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

4

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ও

5

রৌমারীতে ধানের শীষে জন সভায় হাজারো মানুষের ঢল

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

রৌমারীতে ইউপি চেয়ারম্যান পদপ্রত্যাশী ওমর ফারুকের গণসংযোগ

8

রৌমারীতে ঐতিহাসিক বড়াইবাড়ী সীমান্ত যুদ্ধ দিবস পালিত

9

জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ৭১ বোতল ভারতীয় মদ জব্দ

10

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

11

মধ্যরাতে ৩ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ

12

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

13

রৌমারী ও রাজিবপুর নদীভাঙনে পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত

14

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

15

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

16

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

17

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

18

রৌমারীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস

19

শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন রৌমারী

20