কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানের আইসিটি বিষয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা ও অসদাচরণের অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত আবেদনও জমা দিয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আবেদন জমা দিয়ে জানান, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে নিয়মিত ক্লাস নিচ্ছেন না। ফলে নির্ধারিত পাঠসূচি অনুযায়ী পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরা বিষয়টি সঠিকভাবে বুঝতে পারছে না। আবেদনে আরও উল্লেখ করা হয়, ওই শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন, যা তাদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে।এ অবস্থায় শিক্ষার্থীরা বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্ত শিক্ষককে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের এ দাবির প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।
🔗 এই খবরটি শেয়ার করুন:
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার
1
সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট
2
রৌমারীতে যাদুরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক মামুন মিয
3
শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন রৌমারী
4
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ও