বিজয়ের আলো
প্রকাশ : Mar 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

হতদরিদ্রদের মাঝে কাপড় বিতরণ করলেন আমেরিকা প্রবাসী শেখ জিল্লুর রহমান

খাইরুল আনাম সাহস টুটুল, কুড়িগ্রাম প্রতিনিধি:
রৌমারীতে  এক মানবিক উদ্যোগের অংশ হিসেবে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে কাপড় বিতরণ করা হয়েছে। এই মানবিক কার্যক্রমের আয়োজন করেন আলহাজ আব্দুল করিম চেয়ারম্যানের সুযোগ্য পুত্র আমেরিকা প্রবাসী শেখ জিল্লুর রহমান। সম্প্রতি দক্ষিণ টাপুর চর এলাকায় আয়োজিত এই কাপড় বিতরণ কর্মসূচিতে এলাকার অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাঝে নতুন কাপড় তুলে দেওয়া হয়। এতে এলাকার শত শত মানুষ উপকৃত হন। স্থানীয়রা এই উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩ নং বন্দবেড় ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার শেখ জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ টাপুর চর জামে মসজিদের ইমাম মাওলানা আবু সাঈদ। এ সময় বক্তারা বলেন, সমাজের বিত্তবান মানুষ যদি এভাবে এগিয়ে আসে, তাহলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে। তারা শেখ জিল্লুর রহমানের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। কাপড় বিতরণ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন দক্ষিণ টাপুর চর এলাকার ছাত্র সমাজ। তাদের স্বেচ্ছাসেবী অংশগ্রহণে সুশৃঙ্খলভাবে কাপড় বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও শক্তিশালী করবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রৌমারীতে ১৬ ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস পালিত

1

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

2

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

3

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

4

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

5

রৌমারীতে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

6

রৌমারীতে মাদক সম্রাট আজাদ

7

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

8

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

9

হতদরিদ্রদের মাঝে কাপড় বিতরণ করলেন আমেরিকা প্রবাসী শেখ জিল্লু

10

রৌমারীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

11

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

12

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

13

রৌমারী সিজি জামান মাঠে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানু

14

বঞ্চিত জেলা কুড়িগ্রাম থেকেই উন্নয়ন শুরু করা হবে: ডা. শফিকুর

15

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

16

রৌমারীতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার দিলেন বিএনপি নেতা সেকান

17

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

18

রৌমারীতে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার এন্ড ওভারসিজ ২ শা

19

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

20