বিজয়ের আলো
প্রকাশ : Mar 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

রৌমারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রৌমারী থানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, গণ উন্নয়ন কেন্দ্র, সাব-রেজিস্ট্রার কার্যালয়, রৌমারী মডেল প্রেসক্লাব, পল্লী বিদ্যুৎ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এরপর রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে একই স্থানে মুক্তিযোদ্ধা গ্যালারিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আজিজুর রহমান। এছাড়াও বক্তব্য দেন সাবেক ডেপুটি কমান্ডার শাহার আলী, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান, রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওছার আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধুরী এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মুক্তার আলীসহ অন্যান্যরা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপত্তা চেয়ে জিডির এক মাস পর এনসিপি নেত্রী রুমীর রহস্যজনক

1

লিভার সিরোসিস ক্যান্সার রোগে আক্রান্ত দেলোয়ার হোসেন সাইদীকে

2

রৌমারী উপজেলা সর্বস্তরের জনগণকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাল

3

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

4

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি লোডিং উদ্বোধন

5

রৌমারীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস

6

রৌমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

7

নতুন বছরের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানালেন বিজয়ের আলোর সম্পাদক

8

চরশৌলমারী ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন হাবিবুর

9

অতিরিক্ত ভাড়া আদায়ের ভিডিও করায় সাংবাদিকের ফোন কেড়ে নিল ঘাট

10

রৌমারীতে মানবাধিকার কর্মীর পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, সংবাদ প

11

চর শৌলমারী ইউনিয়নে পহেলা বৈশাখ উপলক্ষে আন্ত গ্রামীণমেলা উদযা

12

রৌমারীতে বাড়িতে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ, এলাকায়

13

৩ নং বন্দবেড় ইউনিয়নবাসী ও প্রবাসীদের ঈদুল আজহার শুভেচ্ছা জান

14

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

15

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

16

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

17

রৌমারীতে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার এন্ড ওভারসিজ ২ শা

18

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

19

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

20