বিজয়ের আলো
প্রকাশ : Mar 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

কান্দাপাড়ায় মাদকবিরোধী সভা, যুব সমাজের কঠোর অবস্থান

নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার কান্দাপাড়া এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও বন্ধের লক্ষ্যে কান্দাপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে গত ২৭ মার্চ ২০২৬, শুক্রবার জুমার নামাজের পর এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সঞ্চালনা করেন যাদুরচর মডেল কলেজের প্রভাষক মোঃ হাবিবুর রহমান। তিনি মাদকবিরোধী কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করে একটি শক্তিশালী কমিটি গঠনের প্রস্তাব দেন। তিনি বলেন, একটি কমিটি গঠন করা হবে যেখানে সভাপতি, সম্পাদক ও কার্যকরী সদস্য থাকবে। যুবকদের কার্যকরী সদস্য হিসেবে যুক্ত করে এলাকায় কোথাও অপরাধ ঘটলে তা নজরদারি ও রিপোর্ট করার ব্যবস্থা নেওয়া হবে। যুবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ আরিফুল ইসলাম, মোঃ ইসমাইল হোসেন ও মোঃ ইস্রাফিল হক। আরিফুল ইসলাম বলেন, “মাদক ইস্যুতে আমরা ইতোমধ্যে একাধিকবার বসেছি। এখন আর শুধু আলোচনা নয়, কার্যকর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।” তিনি মাদক নির্মূলে বয়োজ্যেষ্ঠদের সহযোগিতা কামনা করেন। ইসমাইল হোসেন তার বক্তব্যে বলেন, “কমিটির সভাপতি-সম্পাদক যেন কোনো ধরনের আর্থিক লেনদেনের মাধ্যমে মাদক কারবারীদের কাছে প্রভাবিত না হন।” তিনি আরও বলেন, মাদকবিরোধী কার্যক্রমে বাধা আসতে পারে, তাই অধিকসংখ্যক যুবককে সম্পৃক্ত করা হলে প্রতিরোধ গড়ে তোলা সহজ হবে। 

এছাড়াও বক্তব্য রাখেন রৌমারী কেরামতিয়া আদর্শ ফাজিল মাদ্রাসার প্রভাষক মোঃ সেলিম উদ্দিন। তিনি মাদকের ভয়াবহ প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং প্রয়োজনে স্থানীয় সংসদ সদস্যের সহায়তা নেওয়ার কথা উল্লেখ করেন। গ্রামের প্রবীণ ব্যক্তি হাজী মোঃ মনু খান মাদকের কুফল ও ইসলামী শরীয়তের দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন, “মাদক কোনোভাবেই সহ্য করা হবে না, সেটা নিজের লোক হলেও ছাড় দেওয়া হবে না।” সাবেক মেম্বার মোঃ তমেজ উদ্দিন বলেন, “আমাদের এলাকা নিয়ে অনেকেই ভুল ধারণা পোষণ করে। আমরা দুর্বল নই, প্রয়োজনে কঠোরভাবে মাদক দমন করব এবং প্রশাসনের সহায়তা নেব।” গ্রামের শিক্ষিত ব্যক্তি মোঃ আজগর আলী বলেন, অতীতে তাস খেলা বন্ধ করতে গিয়ে প্রভাবশালীদের সম্পৃক্ততার কারণে সমস্যা হয়েছিল। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি তৈরি না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি এবং যুবকদের পাশে থাকার আশ্বাস দেন। সভায় উপস্থিত ছিলেন দৈনিক বিজয়ের আলো পত্রিকার সম্পাদক মোঃ আলমগীর হোসেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও চাকরিজীবীরা। সভায় বক্তারা সম্মিলিতভাবে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

1

বিদ্যুৎ গেলেই বন্ধ বাংলালিংক নেটওয়ার্ক, চরম দুর্ভোগে পাখিউরা

2

রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

3

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

4

রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে মালিক বিহ

5

এমপিও সুপারিশে ৮ লাখ টাকা ঘুষের প্রস্তাব, রংপুরে আটক সাবেক শ

6

রৌমারীতে জমিজমা সংক্রান্ত নিয়ে সংঘর্ষে আহত দুই

7

বন্দবেড় ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুর আলম খান হির

8

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

9

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

10

জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ৭১ বোতল ভারতীয় মদ জব্দ

11

অতিরিক্ত ভাড়া আদায়ের ভিডিও করায় সাংবাদিকের ফোন কেড়ে নিল ঘাট

12

রৌমারীতে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার ৩ দিন পর সালমান শ

13

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

14

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

15

রৌমারীর যানজট নিরসনে নিষ্ঠার সঙ্গে কাজ করছেন ট্রাফিক সার্জেন

16

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

17

রৌমারীতে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ক্ষতিগ্রস্থ প্রায় ১ কোট

18

রৌমারীতে ইউপি চেয়ারম্যান পদপ্রত্যাশী ওমর ফারুকের গণসংযোগ

19

রৌমারীতে অসহায় পালন খাতুনকে টিউবওয়েল উপহার দিলেন মহিলা দলের

20