বিজয়ের আলো
প্রকাশ : May 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঝুঁকিতে রৌমারী–কর্তিমারী সড়ক, যেকোনো সময় বড় দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক:

রৌমারী থেকে কর্তিমারী সড়কের সুইচ গেইট সংলগ্ন অংশটি দীর্ঘদিন ধরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে আছে। গুরুত্বপূর্ণ এই সড়কের ভাঙা অংশ এখন স্থানীয়দের জন্য চরম ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাত্রীদের ভাষ্য অনুযায়ী, এই সড়কটি দিয়ে প্রতিদিন ঢাকাগামী দূরপাল্লার বাস, ট্রাক, পণ্যবাহী যানবাহনসহ বিভিন্ন ধরনের যান চলাচল করে। কিন্তু সড়কের ভাঙাচোরা ও অনিরাপদ অবস্থার কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও কার্যকর কোনো মেরামত বা সংস্কার কাজ শুরু হয়নি। ফলে সাধারণ মানুষ ও যানবাহন চালকদের চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এছাড়া স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টিতেই সড়কের অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। কাদা-পানিতে সড়কটি চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়ে এবং যানবাহন আটকে গিয়ে দীর্ঘ সময় ধরে যানজটের সৃষ্টি হয়। এতে শিক্ষার্থী, রোগী, কর্মজীবীসহ সব শ্রেণির মানুষের দুর্ভোগ চরমে পৌঁছে যায়। একাধিক চালক অভিযোগ করে বলেন, “এই সড়কে প্রতিদিন ভয় নিয়ে গাড়ি চালাতে হয়। ছোট ভুলেই বড় দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু দেখার কেউ নেই।” স্থানীয় সচেতন মহল মনে করছে, দ্রুত সংস্কার কাজ না করলে যেকোনো সময় প্রাণহানিসহ বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কার ও স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে দৈনিক বিজয়ের আলো–র সম্পাদক বলেন, দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থা নজরে আসছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। তিনি সংশ্লিষ্ট দপ্তরের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যাতে সাধারণ মানুষের ভোগান্তি কমে এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো যায়। স্থানীয়দের একটাই দাবি—অবিলম্বে সড়কটি সংস্কার করে নিরাপদ ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করা হোক।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপিও সুপারিশে ৮ লাখ টাকা ঘুষের প্রস্তাব, রংপুরে আটক সাবেক শ

1

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

2

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

3

চরশৌলমারী ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন হাবিবুর

4

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

5

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

6

বিদ্যুৎ গেলেই বন্ধ বাংলালিংক নেটওয়ার্ক, চরম দুর্ভোগে পাখিউরা

7

রৌমারীতে ভারতীয় ৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারি আট

8

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

খালেদা জিয়ার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া

11

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

12

কান্দাপাড়ায় মাদকবিরোধী সভা, যুব সমাজের কঠোর অবস্থান

13

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

14

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

15

রৌমারী সিজি জামান মাঠে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানু

16

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

17

রৌমারীতে বন্ধক জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২; ৯৫০ কলাগাছ

18

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

19

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

20