বিজয়ের আলো
প্রকাশ : Mar 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

চর শৌলমারী ইউনিয়নে পহেলা বৈশাখ উপলক্ষে আন্ত গ্রামীণমেলা উদযাপন কমিটি গঠন

আব্দুল খালেক রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি:

বাংলা নববর্ষকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ৬নং চর শৌলমারী ইউনিয়নে ঐতিহ্যবাহী আন্তঃগ্রামীণ পহেলা বৈশাখের মেলা উদযাপন কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাবিবুর রহমান হবি এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর মোল্লা। নবগঠিত কমিটির পক্ষ থেকে জানানো হয়, আসন্ন পহেলা বৈশাখকে কেন্দ্র করে একটি বর্ণাঢ্য ও জমজমাট মেলার আয়োজন করা হবে। মেলায় গ্রামীণ ঐতিহ্যবাহী বিভিন্ন খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকসংগীত, নৃত্য পরিবেশনা এবং শিশুদের জন্য বিনোদনমূলক নানা আয়োজন থাকবে। পাশাপাশি স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য স্টল বরাদ্দের ব্যবস্থাও রাখা হবে, যা স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করতে ভূমিকা রাখবে।সভাপতি হাবিবুর রহমান হবি বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং সবার অংশগ্রহণে একটি সুন্দর ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি করা।”সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোল্লা জানান, “মেলা আয়োজনকে সফল করতে আমরা সকলের সহযোগিতা কামনা করছি। খুব শিগগিরই মেলার বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে।”স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, এ ধরনের আয়োজন এলাকার সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে এবং নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতির সঙ্গে পরিচিত করবে। উল্লেখ্য, প্রতি বছর পহেলা বৈশাখ উপলক্ষে এ এলাকায় মেলা আয়োজন করা হয়ে থাকে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন; রাজিবপুরে তেল

1

রৌমারীতে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার এন্ড ওভারসিজ ২ শা

2

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

3

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

4

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

5

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

6

মাদক সহ আটক বিএনপি নেতা মঞ্জিল

7

রৌমারীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইউপি সদস্

8

রৌমারীতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে বিনামূল্যে মুরগ

9

নিজেদের আঙিনা পরিষ্কার রাখলে দেশও পরিষ্কার থাকবে

10

রৌমারীতে কবি হারুন মিয়ার ৭ম কাব্যগ্রন্থ ‘শিক্ষা’র মোড়ক উন্মো

11

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

12

রৌমারীতে বন্ধক জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২; ৯৫০ কলাগাছ

13

জামালপুর ব্যাটালিয়নের (৩৫) বিজিবি কর্তৃক ৪৭০ পিস ভারতীয় ইয়াব

14

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

15

মধ্যরাতে ৩ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ

16

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

17

রৌমারীতে ঐতিহাসিক বড়াইবাড়ী সীমান্ত যুদ্ধ দিবস পালিত

18

জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে মালিকবিহীন ভারতীয়

19

রৌমারীতে অসহায় পালন খাতুনকে টিউবওয়েল উপহার দিলেন মহিলা দলের

20