বিজয়ের আলো
প্রকাশ : Jun 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

রৌমারীতে মিথ্যা অপবাদ দিয়ে মারপিট ও ঘরবাড়ি ভাংচুরের অভিযোগ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের পুরাতন টাপুরচর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক নারীকে মারপিট ও বসতবাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী রৌমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি গত বৃহস্পতিবার (৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোরশেদা খাতুনের স্বামী হামিদুল ইসলাম প্রায় ছয় বছর আগে মারা যান। দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে তিনি স্বামীর বাড়িতে বসবাস করে আসছিলেন। পরবর্তীতে সন্তানদের ভবিষ্যৎ ও ভরণপোষণের কথা বিবেচনা করে তিনি দ্বিতীয় বিয়ে করেন।ভুক্তভোগীর অভিযোগ, দ্বিতীয় বিয়ের পর প্রথম স্বামীর পরিবারের কয়েকজন সদস্য তার প্রতি বিরূপ মনোভাব দেখাতে শুরু করেন এবং বিভিন্নভাবে মানসিক চাপ ও অপবাদ দেন। অভিযোগে আরও বলা হয়, ঘটনার রাতে কয়েকজন ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করেন। এ সময় প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে তাকে মারধর করা হয়। এতে তিনি আহত হন বলে দাবি করা হয়েছে। এছাড়া বসতবাড়ির গেট ও ঘরের বেড়া ভাংচুরের অভিযোগও করা হয়েছে।

পরে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানা গেছে। বর্তমানে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে ভুক্তভোগী দাবি করেছেন। অভিযুক্ত সৈয়দ জামাল অভিযোগ অস্বীকার করে বলেন, “পরিবারে সামান্য ঝগড়া হয়েছে মাত্র। মিথ্যা অপবাদের বিষয়টি সঠিক নয়। ”স্থানীয় ইউপি সদস্য মো. আইজল হক বলেন, “দুই পক্ষের মধ্যে পারিবারিক দ্বন্দ দীর্ঘদিনের। বিষয়টি থানা পর্যন্ত গড়িয়েছে। উভয় পক্ষকে নিয়ে সমাধানের চেষ্টা করা হবে। ”রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওসার আলী বলেন, “একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

1

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

2

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

3

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

4

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

5

রৌমারীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস

6

রৌমারীতে রহিম মোড়-দক্ষিণ টাপুরচর সড়ক সংস্কারের দাবিতে মানববন

7

হেলমেট না থাকলেই মামলা, কিন্তু রৌমারীতে দাপটের সঙ্গে চলছে প্

8

কান্দাপাড়ায় মাদকবিরোধী সভা, যুব সমাজের কঠোর অবস্থান

9

রৌমারীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

10

রৌমারীতে পুকুর পাড় থেকে যুবকের লাশ উদ্ধার

11

রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

12

গয়টাপাড়া সীমান্তে নারী-শিশুসহ ৬ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অ

13

রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষে একই পরিবারের আহত ২

14

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

15

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

16

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

17

রৌমারীতে ঐতিহাসিক বড়াইবাড়ী সীমান্ত যুদ্ধ দিবস পালিত

18

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে সম্পাদকীয় শুভেচ্ছা

19

রৌমারীতে বাড়িতে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ, এলাকায়

20