বিজয়ের আলো
প্রকাশ : Dec 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে সম্পাদকীয় শুভেচ্ছা

সম্পাদকীয়: বিজয়ের আলো

আজ ১৬ই ডিসেম্বর গৌরব, আত্মত্যাগ ও অসীম সাহসিকতার এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি অর্জন করে চূড়ান্ত বিজয়। পৃথিবীর মানচিত্রে জন্ম নেয় একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ। মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী ৩০ লাখ শহীদ এবং সম্ভ্রম হারানো ২ লাখ মা-বোনের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসা। শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যাঁর নেতৃত্বে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। পাশাপাশি স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের, যাঁদের অকুতোভয় সাহস ও আত্মত্যাগে অর্জিত হয়েছে আমাদের এই বিজয়। মহান বিজয় দিবস আমাদের শুধু অতীতের গৌরবই স্মরণ করায় না, বরং একটি শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নতুন করে দৃঢ় করে। বিজয়ের চেতনা আমাদের দায়িত্বশীল নাগরিক হিসেবে সত্য, ন্যায় ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। বিজয়ের আলো বিশ্বাস করে একটি সচেতন ও তথ্যভিত্তিক গণমাধ্যমই পারে বিজয়ের চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে। সত্যের পথে অবিচল থেকে, দেশ ও মানুষের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতা চালিয়ে যাওয়াই আমাদের অঙ্গীকার। মহান বিজয় দিবস উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল পাঠক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।  জয় হোক সত্য, ন্যায় ও মানবতার।

প্রকাশক ও সম্পাদক, মোঃ আলমগীর হোসেন, বিজয়ের আলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরশৌলমারী ডিগ্রি কলেজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শিক্ষার্থীদের

1

এমপিও সুপারিশে ৮ লাখ টাকা ঘুষের প্রস্তাব, রংপুরে আটক সাবেক শ

2

রৌমারীর রকিব হাসান ১৮ হাজার ৪২০ পিস ইয়াবাসহ ময়মনসিংহে গ্রেপ্

3

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

4

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে ২৩তম রাষ্ট্রপতি নির্বা

5

জামালপুর ব্যাটালিয়নের (৩৫) বিজিবি কর্তৃক ৪৭০ পিস ভারতীয় ইয়াব

6

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

7

রৌমারীতে জমিজমা সংক্রান্ত নিয়ে সংঘর্ষে আহত দুই

8

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

9

শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন রৌমারী

10

জরিমানা দাবিতে ক্ষুব্ধ জনতা, অবরুদ্ধ প্রশাসন; রাজিবপুরে তেল

11

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি লোডিং উদ্বোধন

12

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

13

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

14

কুড়িগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী দাঁড়িপাল্লার প্রার্থী মো

15

ত্রাণ নয়, বাঁচতে চাই স্থায়ী নদী প্রতিরক্ষা বাঁধ; ব্রহ্মপুত্র

16

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

17

বন্দবেড় ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়া

18

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ও

19

রৌমারীতে এক অসহায় নারীকে বিবাহ করে ভরণ পোষণ না দিয়ে নির্যাতন

20