বিজয়ের আলো
প্রকাশ : Apr 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

রৌমারীতে পুকুর পাড় থেকে যুবকের লাশ উদ্ধার

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুর ইউনিয়নের একটি পুকুর পাড় থেকে মোঃ ইয়াকুব আলী (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৭ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার কলাবাড়ী গ্রামের মোঃ হযরত আলীর পুকুর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। রৌমারী থানার এসআই তাজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইয়াকুব আলী শেরপুর জেলার নকলা থানার ধানসিঁড়ি (মাদারপুর) গ্রামের বাসিন্দা। প্রায় ২০-২২ বছর আগে তিনি কুড়িগ্রামের নয়ারহাট ইউনিয়নের ফেইসকার চর গ্রামের মোছাঃ লাকি বেগমকে বিয়ে করে শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন। গত ৬ এপ্রিল রাত আনুমানিক ৮টার দিকে ঢাকায় কাজ শেষে তিনি শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন। তবে ব্রহ্মপুত্র নদে নৌকা না পাওয়ায় তিনি শ্বশুর মোঃ শের আলীর কলাবাড়ী গ্রামের বাড়িতে অবস্থান নেন এবং সেখানেই রাতযাপন করেন। রাত ১০টার দিকে খাবার শেষে ঘুমিয়ে পড়লেও পরবর্তীতে সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। পরদিন ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটে পুকুরের মালিকের পুত্রবধূ মোছাঃ রোকসানা খাতুন হাঁস ছাড়তে গিয়ে পুকুর পাড়ে ইয়াকুব আলীর নিথর দেহ পড়ে থাকতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে জড়ো হন। পরে স্বজনরা এসে লাশ শনাক্ত করেন। খবর পেয়ে নিহতের স্ত্রী, শ্যালকসহ স্বজনরা ঘটনাস্থলে উপস্থিত হন। স্থানীয়দের ধারণা, ইয়াকুব আলী দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। প্রাথমিকভাবে অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেন রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির এবং রৌমারী থানার অফিসার ইনচার্জ মোঃ কাওছার আলী।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রৌমারীতে মোহাম্মাদীয়া হাসপাতালের নাম ভাঙিয়ে একটি প্রতারক চ

1

হেলমেট না থাকলেই মামলা, কিন্তু রৌমারীতে দাপটের সঙ্গে চলছে প্

2

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

3

নিরাপত্তা চেয়ে জিডির এক মাস পর এনসিপি নেত্রী রুমীর রহস্যজনক

4

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

5

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

6

খঞ্জনমারা একতা স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্টের ৩য় আসরের

7

রৌমারীতে ঐতিহাসিক বড়াইবাড়ী সীমান্ত যুদ্ধ দিবস পালিত

8

কান্দাপাড়ায় মাদকবিরোধী সভা, যুব সমাজের কঠোর অবস্থান

9

রৌমারীতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার দিলেন বিএনপি নেতা সেকান

10

রৌমারীতে একমাত্র চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে কয়

11

নতুন বছরের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানালেন বিজয়ের আলোর সম্পাদক

12

বন্দবেড় ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন নুর আলম খ

13

রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

14

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

15

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

16

গয়টাপাড়া সীমান্তে নারী-শিশুসহ ৬ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অ

17

রৌমারীতে মাদক সম্রাট আজাদ

18

খালেদা জিয়ার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া

19

চরশৌলমারী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ

20