বিজয়ের আলো
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করল কর্তিমারী মোহাম্মদিয়া হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি আব্দুল খালেক

কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী বাজার সংলগ্ন মোহাম্মদিয়া হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার-এর উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টায় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. মোস্তাফিজুর রহমান মোস্তাকএছাড়াও রৌমারী ও রাজিবপুর উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা সভায় অংশগ্রহণ করেন সভায় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বলেন, রৌমারী ও রাজিবপুর—দুই উপজেলার মধ্যবর্তী স্থানে কর্তিমারী বাজারে হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়েছে, যাতে এ অঞ্চলের মানুষ উন্নত চিকিৎসাসেবা পেতে দূর-দূরান্তে যেতে বাধ্য না হন তিনি জানান, হাসপাতালটিতে আধুনিক প্রযুক্তিসম্পন্ন যন্ত্রপাতির মাধ্যমে নির্ভুলভাবে বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগী দেখা, প্রয়োজনে অপারেশন এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে হুমায়ুন কবির আরও বলেন, রোগীদের প্রতি চিকিৎসকদের সহানুভূতি, আন্তরিকতা ও সেবার মানসিকতাই হাসপাতালের মূল শক্তি। চিকিৎসাসেবাকে তারা শুধু একটি পেশা নয়, বরং মানবসেবার একটি পবিত্র দায়িত্ব হিসেবে বিবেচনা করেন। ভবিষ্যতেও চিকিৎসকদের পাশে থেকে নৈতিক ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, রৌমারী ও রাজিবপুরের গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সাংবাদিকদের সঙ্গে মুক্ত আলোচনায় হাসপাতালের সেবার মান উন্নয়ন, কার্যক্রমের অগ্রগতি এবং জনগণকে আরও উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের বিষয়ে বিভিন্ন গঠনমূলক পরামর্শ গ্রহণের আশ্বাস দেন সভা শেষে উপস্থিত সাংবাদিকরা হাসপাতালের বিভিন্ন সেবামূলক কার্যক্রম নিয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন। তাদের পরামর্শকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে আরও উন্নত ও জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয় হাসপাতাল কর্তৃপক্ষ

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রৌমারীতে মোহাম্মাদীয়া হাসপাতালের নাম ভাঙিয়ে একটি প্রতারক চ

1

হতদরিদ্রদের মাঝে কাপড় বিতরণ করলেন আমেরিকা প্রবাসী শেখ জিল্লু

2

নতুন বছরের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানালেন বিজয়ের আলোর সম্পাদক

3

রৌমারীর রকিব হাসান ১৮ হাজার ৪২০ পিস ইয়াবাসহ ময়মনসিংহে গ্রেপ্

4

জামালপুর থেকে রৌমারী রেল লাইন হলে যে সুবিধা মিলবে

5

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

6

২৮-কুড়িগ্রাম-৪ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন বিএনপি'র মনোনীত প্র

7

রৌমারীতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে বিনামূল্যে মুরগ

8

রৌমারীতে ধানের শীষে জন সভায় হাজারো মানুষের ঢল

9

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

10

রৌমারীতে সুনাম ধন্য কবি হারুন মিয়ার ৫তম কবিতার বই " প্রিয়া ত

11

বিদ্যুৎ গেলেই বন্ধ বাংলালিংক নেটওয়ার্ক, চরম দুর্ভোগে পাখিউরা

12

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

13

জামালপুর ব্যাটালিয়ান (৩৫) বিজিবির অভিযানে ভারতীয় মদসহ আটক ২

14

রৌমারীতে অসহায় পালন খাতুনকে টিউবওয়েল উপহার দিলেন মহিলা দলের

15

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

16

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

17

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

18

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

19

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

20