বিজয়ের আলো
প্রকাশ : Mar 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরশৌলমারী ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন হাবিবুর রহমান হবি

আব্দুল খালেক (রৌমারী, কুড়িগ্রাম) প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চরশৌলমারী ইউনিয়নবাসীসহ উপজেলার সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন চরশৌলমারী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি। শুক্রবার (১১ মার্চ) বিকেলে দৈনিক শিরোমণি পত্রিকার রৌমারী উপজেলা প্রতিনিধিকে দেওয়া এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান। হাবিবুর রহমান হবি রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের চরশৌলমারী পাড়া গ্রামের কৃতী সন্তান। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চরশৌলমারী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। শুভেচ্ছা বার্তায় হাবিবুর রহমান হবি বলেন, “পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি চরশৌলমারী ইউনিয়নসহ উপজেলার সর্বস্তরের মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। ঈদ মোবারক।” তিনি আরও বলেন, “দলের দুঃসময়ে যখন অনেকেই নীরব ছিলেন, তখন রৌমারী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা উঁচু করে ধরে রেখেছিলাম। হামলা, মামলা ও নানা ভয়-ভীতি আমার আদর্শকে টলাতে পারেনি। নিজের কষ্টার্জিত অর্থে দলীয় কর্মসূচি পরিচালনা করেছি, নেতাকর্মীদের পাশে থেকেছি এবং দলীয় কার্যালয় সচল রাখতে কাজ করেছি।” সাবেক এই সংগ্রামী ছাত্রনেতা আরও বলেন, “আমি কখনো বংশীয় প্রভাব বা ক্ষমতার দম্ভ দেখাইনি। বরং নম্রতা, সততা ও সুন্দর আচরণের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার চেষ্টা করেছি। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই আমার রাজনীতির মূলমন্ত্র।” স্থানীয়রা জানান, দলের পরীক্ষিত সৈনিক হাবিবুর রহমান হবি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে যাচ্ছেন। এটি শুধু একটি প্রার্থিতা নয়, বরং ত্যাগ ও বিশ্বাসের একটি নতুন অধ্যায়। তাদের মতে, জনগণের দোয়া, আশীর্বাদ ও ভালোবাসা থাকলে তিনি মানুষের সেবায় আরও বেশি কাজ করতে পারবেন। শেষে তিনি আবারও সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ২৫ মার্চ গণহত্যা দিবস

1

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

2

রৌমারীতে ধানের শীষে জন সভায় হাজারো মানুষের ঢল

3

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

4

‍রৌমারীতে আনন্দ উৎসবের মধ্য দিয়ে পহলা বৈশাখ উদযাপন

5

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

6

রৌমারীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

7

রৌমারীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

8

রৌমারীতে অসহায় পালন খাতুনকে টিউবওয়েল উপহার দিলেন মহিলা দলের

9

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

10

হেলমেট না থাকলেই মামলা, কিন্তু রৌমারীতে দাপটের সঙ্গে চলছে প্

11

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

12

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

13

২৮-কুড়িগ্রাম-৪ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন বিএনপি'র মনোনীত প্র

14

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

15

রৌমারী মডেল প্রেসক্লাবের পথ চলার ১ বছর পূর্তি প্রতিষ্ঠা বার

16

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

17

ঝুঁকিতে রৌমারী–কর্তিমারী সড়ক, যেকোনো সময় বড় দুর্ঘটনা

18

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

19

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

20