বিজয়ের আলো
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

রৌমারীতে কবি হারুন মিয়ার ৭ম কাব্যগ্রন্থ ‘শিক্ষা’র মোড়ক উন্মোচন

শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হলো ৩০০ কপি বই

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে সুনামধন্য কবি হারুন মিয়ার সপ্তম কাব্যগ্রন্থ ‘শিক্ষা’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট ২০২৬) সকাল ১১টার দিকে রৌমারী উপজেলা পরিষদ চত্বরের মুক্তমঞ্চে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোড়ক উন্মোচন ও বইমেলা অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে কবি হারুন মিয়ার কাব্যগ্রন্থ ‘শিক্ষা’-এর ৩০০ কপি বই বিনামূল্যে বিতরণ করা হয়। বিনামূল্যে বই পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রৌমারী সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল কবির (লেবু)। এ সময় আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফজলুল করিমসহ স্থানীয় সাহিত্যপ্রেমী ও শিক্ষার্থীরা। কবি হারুন মিয়ার ‘শিক্ষা’ কাব্যগ্রন্থে মোট ৭২টি কবিতা স্থান পেয়েছে। বইটিতে শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও সৎ চরিত্র গঠনের গুরুত্ব তুলে ধরা হয়েছে। বিশেষ করে ‘শিক্ষা জাতির মেরুদণ্ড এই কথাটি সঠিক নয়; শিক্ষার সঙ্গে সৎ চরিত্রকে যুক্ত করতে হয়’ এমন ভাবনাকে কেন্দ্র করে কবি তাঁর বক্তব্য তুলে ধরেছেন। এছাড়াও কাব্যগ্রন্থটিতে ‘নেশা’, ‘তুমি সত্য’, ‘কবির অভাব’সহ বিভিন্ন বিষয়ভিত্তিক কবিতা স্থান পেয়েছে। বক্তারা বলেন, কবিতার বই পড়ার মাধ্যমে মানুষের জ্ঞানের পরিধি বাড়ার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরি হয়। লেখক ও সমালোচকদের মধ্যে গঠনমূলক প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি হলে সাহিত্য-সংস্কৃতির ধারা আরও বিকশিত হবে। কবি হারুন মিয়ার এ ধরনের সাহিত্যচর্চা ও অনুপ্রেরণামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা। কবি হারুন মিয়ার ‘শিক্ষা’ কাব্যগ্রন্থটির প্রকাশক আকলিমা আক্তার রিমা, বিদ্যালয় পরিক্রমা, ৩৮ বাংলাবাজার, ঢাকা-১১০০। বইটির প্রথম প্রকাশ আগস্ট ২০২৬। প্রচ্ছদ করেছেন শাহারুল ইসলাম বিষমপুরী এবং মুদ্রণ করেছে তানভীর প্রিন্টিং প্রেস, সূত্রাপুর, ঢাকা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি হাজং চন্দ্র ‘দশরথ অধিকারী’, সিলেট-হবিগঞ্জ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

1

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

2

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

3

রৌমারীতে যাদুরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক মামুন মিয

4

রৌমারীতে মোহাম্মাদীয়া হাসপাতালের নাম ভাঙিয়ে একটি প্রতারক চ

5

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

6

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

7

রৌমারীতে মরহুম খোদাবক্স সরকার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ১

8

বন্দবেড় ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুর আলম খান হির

9

রৌমারীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস

10

বন্দবেড় ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়া

11

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

12

রৌমারীতে ঐতিহাসিক বড়াইবাড়ী সীমান্ত যুদ্ধ দিবস পালিত

13

রৌমারীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইউপি সদস্

14

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

15

‍রৌমারীতে আনন্দ উৎসবের মধ্য দিয়ে পহলা বৈশাখ উদযাপন

16

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

17

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

18

রৌমারীতে বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

19

রৌমারীতে ভারতীয় ৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারি আট

20