বিজয়ের আলো
প্রকাশ : Mar 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

রৌমারীতে জোরপূর্বক রাস্তা বন্ধ করার অভিযোগ উঠেছে আব্দুর রশিদ নামের এক প্রভাবশালীর বিরুদ্ধে।

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বসতবাড়ি থেকে বের হওয়ার একমাত্র পায়ে হাঁটা রাস্তা জোরপূর্বক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে আব্দুর রশিদ নামের এক প্রভাবশালীর বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা যায়, রৌমারী সদর ইউনিয়নের ডিগ্রি কলেজ পাড়া এলাকার বাসিন্দা ১। মোছাঃ রহিমা খাতুন (স্বামী- মৃত হাবিল উদ্দিন), ২। মোঃ ছায়দার হোসেন (পিতা- মৃত ওসমান আলী হাজী) এবং ৩। মোঃ ওসমান গণি (পিতা- মৃত শুকুর মাহমুদ) দীর্ঘদিন ধরে নিজেদের বাড়ি থেকে বের হওয়ার জন্য একটি পায়ে হাঁটা রাস্তা ব্যবহার করে আসছিলেন। ভুক্তভোগীদের অভিযোগ, গত ৮ মার্চ ২০২৬ তারিখে প্রতিবেশী আব্দুর রশিদ ওই জমিতে মাটি ভরাট করে চলাচলের রাস্তা বন্ধ করে দেন। এতে করে ভুক্তভোগী পরিবারগুলো চরম ভোগান্তির মধ্যে পড়েছে এবং কার্যত তারা মানবেতর জীবনযাপন করছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহকারী কমিশনার (ভূমি) বরাবর পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, “প্রতিবেশীর এমন আচরণে আমরা খুবই মর্মাহত। আমাদের চলাচলের একমাত্র পথ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।” এ বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন বলেন, “আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

1

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

2

রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ২৫ মার্চ গণহত্যা দিবস

3

জামালপুর ব্যাটালিয়ান (৩৫) বিজিবির অভিযানে ভারতীয় মদসহ আটক ২

4

বন্দবেড় ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন নুর আলম খ

5

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

6

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

7

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

8

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

9

রৌমারীতে অসহায় পালন খাতুনকে টিউবওয়েল উপহার দিলেন মহিলা দলের

10

রৌমারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

11

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

12

নিজেদের আঙিনা পরিষ্কার রাখলে দেশও পরিষ্কার থাকবে

13

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

14

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

15

রৌমারীতে জমিজমা সংক্রান্ত নিয়ে সংঘর্ষে আহত দুই

16

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

17

রৌমারীতে ধানের শীষে জন সভায় হাজারো মানুষের ঢল

18

রৌমারী সিজি জামান মাঠে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানু

19

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

20