বিজয়ের আলো
প্রকাশ : Jul 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

রৌমারীর রকিব হাসান ১৮ হাজার ৪২০ পিস ইয়াবাসহ ময়মনসিংহে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | রৌমারী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের চর নতুন বন্দর এলাকার বাসিন্দা রকিব হাসানকে ১৮ হাজার ৪২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), ময়মনসিংহ বিভাগ জানা গেছে, রোববার (১২ জুলাই ২০২৬) রৌমারী থেকে ঢাকাগামী পলি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন রকিব হাসান। গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ এলাকায় অভিযান পরিচালনা করে ডিএনসির একটি বিশেষ দল বাসটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে ১৮ হাজার ৪২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ইয়াবার চালান জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে, রকিব হাসান এর আগেও বিপুল পরিমাণ ইয়াবাসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। তৎকালীন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপ কুমার বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে তাকে ২২ হাজার ৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছিল। ওই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় এছাড়াও রকিব হাসানের বিরুদ্ধে অতীতেও একাধিক বড় মাদকের চালানের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে বলে স্থানীয় একাধিক সূত্র দাবি করেছে। তবে এসব মামলার বর্তমান বিচারিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি এদিকে, সীমান্তবর্তী উপজেলা রৌমারী দীর্ঘদিন ধরেই মাদক পাচারের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করলেও মাঝেমধ্যে বড় বড় ইয়াবার চালান আটক হওয়ার ঘটনা ঘটছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, মাদক পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রৌমারীতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে প্রাণিসম্পদের হাঁস-মুরগ

1

রৌমারীতে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার ৩ দিন পর সালমান শ

2

রৌমারীতে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

3

রৌমারী উপজেলা সর্বস্তরের জনগণকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাল

4

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

5

রৌমারীতে বাড়িতে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ, এলাকায়

6

রৌমারীতে সুনাম ধন্য কবি হারুন মিয়ার ৫তম কবিতার বই " প্রিয়া ত

7

রাজিবপুরে কৃষি কার্ড বিতরণের প্রথম ধাপের কার্যক্রম উদ্বোধন

8

রৌমারীতে ভারতীয় ৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারি আট

9

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

10

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

11

নিজেদের আঙিনা পরিষ্কার রাখলে দেশও পরিষ্কার থাকবে

12

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি লোডিং উদ্বোধন

13

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

14

রৌমারীতে ধানের শীষে জন সভায় হাজারো মানুষের ঢল

15

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

16

রৌমারীতে মরহুম খোদাবক্স সরকার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ১

17

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

18

রৌমারীর পাঁচ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

19

বন্দবেড় ইউনিয়ন বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য চেয়া

20