বিজয়ের আলো
প্রকাশ : Jul 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

রৌমারীতে মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ভারতীয় ইয়াবা, ৯ বোতল মদ ও গাঁজাসহ আটক ১

আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক মাদক কারবারিকে ১৫০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ৯ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ এবং ৪০ গ্রাম গাঁজাসহ আটক করেছে রৌমারী থানা পুলিশ। শুক্রবার (১০ জুলাই) রাত প্রায় ১১টার দিকে উপজেলার ৫ নম্বর যাদুরচর ইউনিয়নের চর খেয়ারচর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। আটক ব্যক্তি হলেন, যাদুরচর ইউনিয়নের চর খেয়ারচর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে হাফিজুর রহমান দুখু (৩৮)। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, আটক ব্যক্তির কাছ থেকে ১৫০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ৯ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদ এবং ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, "মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়।" এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুর থেকে রৌমারী রেল লাইন হলে যে সুবিধা মিলবে

1

চরশৌলমারী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ

2

রৌমারীতে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার এন্ড ওভারসিজ ২ শা

3

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

4

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

5

লিভার সিরোসিস ক্যান্সার রোগে আক্রান্ত দেলোয়ার হোসেন সাইদীকে

6

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

7

রৌমারীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বা

8

রৌমারীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস

9

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

10

বিদ্যুৎ গেলেই বন্ধ বাংলালিংক নেটওয়ার্ক, চরম দুর্ভোগে পাখিউরা

11

রৌমারীতে পুকুর পাড় থেকে যুবকের লাশ উদ্ধার

12

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

13

৩ নং বন্দবেড় ইউনিয়নবাসী ও প্রবাসীদের ঈদুল আজহার শুভেচ্ছা জান

14

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

15

রৌমারী উপজেলা সর্বস্তরের জনগণকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাল

16

রৌমারীতে ঐতিহাসিক বড়াইবাড়ী সীমান্ত যুদ্ধ দিবস পালিত

17

রৌমারীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইউপি সদস্

18

অবৈধ মাটি ব্যবসা বন্ধের দাবিতে সড়ক অবরোধ, যুবকদের ভয়ভীতি প্র

19

রৌমারী মডেল প্রেসক্লাবের পথ চলার ১ বছর পূর্তি প্রতিষ্ঠা বার

20