বিজয়ের আলো
প্রকাশ : Jul 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারকে ৩৫ বিজিবির ত্রাণ বিতরণ

আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার জিঞ্জিরাম নদীর ভয়াবহ ভাঙনে ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার সীমান্তবর্তী পাথরের চর এলাকায় জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর উদ্যোগে এ ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান। প্রতিটি পরিবারের জন্য ত্রাণসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ১ লিটার ভোজ্যতেল, ১ কেজি পেঁয়াজ, আধা কেজি লবণ, পাঁচ প্যাকেট খাবার স্যালাইন, এক প্যাকেট মোমবাতি, একটি গ্যাস লাইট এবং ১ কেজি মুড়ি। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন, পাথরের চর বিওপির কোম্পানি কমান্ডার তারিকুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ভাঙনকবলিত এলাকার বাসিন্দারা। এ সময় জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “বিজিবি সব সময় দেশের মানুষের পাশে রয়েছে। জিঞ্জিরাম নদীর ভাঙনে যেসব পরিবার তাদের বসতবাড়ি হারিয়েছে, তাদের কষ্ট কিছুটা লাঘব করার উদ্দেশ্যে আমাদের সামর্থ্য অনুযায়ী এই সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও মানবিক যেকোনো দুর্যোগে বিজিবি জনগণের পাশে থাকবে।” ত্রাণ পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে বিজিবির এমন মানবিক উদ্যোগ তাদের জন্য অনেক বড় সহায়তা। স্থানীয়রাও এ কার্যক্রমকে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে অভিহিত করেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রৌমারীতে জোরপূর্বক রাস্তা বন্ধের অভিযোগ, কয়েকটি পরিবারের চরম

1

রৌমারীতে ১৬ ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস পালিত

2

বঞ্চিত জেলা কুড়িগ্রাম থেকেই উন্নয়ন শুরু করা হবে: ডা. শফিকুর

3

৩ নং বন্দবেড় ইউনিয়নবাসী ও প্রবাসীদের ঈদুল আজহার শুভেচ্ছা জান

4

চরশৌলমারী ডিগ্রি কলেজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শিক্ষার্থীদের

5

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

6

নতুন বছরের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানালেন বিজয়ের আলোর সম্পাদক

7

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

8

রৌমারী সীমান্তে বিজিবির অভিযান, ৬৪ পিস ভারতীয় ইয়াবাসহ আটক

9

খালেদা জিয়ার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া

10

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

11

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

12

হতদরিদ্রদের মাঝে কাপড় বিতরণ করলেন আমেরিকা প্রবাসী শেখ জিল্লু

13

রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষে একই পরিবারের আহত ২

14

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

15

খঞ্জনমারা একতা স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্টের ৩য় আসরের

16

রৌমারীতে এক অসহায় নারীকে বিবাহ করে ভরণ পোষণ না দিয়ে নির্যাতন

17

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

18

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

19

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

20