বিজয়ের আলো
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করল কর্তিমারী মোহাম্মদিয়া হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি আব্দুল খালেক

কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী বাজার সংলগ্ন মোহাম্মদিয়া হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার-এর উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুর ১২টায় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক। এছাড়াও রৌমারী ও রাজিবপুর উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা সভায় অংশগ্রহণ করেন। সভায় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বলেন, রৌমারী ও রাজিবপুর—দুই উপজেলার মধ্যবর্তী স্থানে কর্তিমারী বাজারে হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়েছে, যাতে এ অঞ্চলের মানুষ উন্নত চিকিৎসাসেবা পেতে দূর-দূরান্তে যেতে বাধ্য না হন। তিনি জানান, হাসপাতালটিতে আধুনিক প্রযুক্তিসম্পন্ন যন্ত্রপাতির মাধ্যমে নির্ভুলভাবে বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে রোগী দেখা, প্রয়োজনে অপারেশন এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে। হুমায়ুন কবির আরও বলেন, রোগীদের প্রতি চিকিৎসকদের সহানুভূতি, আন্তরিকতা ও সেবার মানসিকতাই হাসপাতালের মূল শক্তি। চিকিৎসাসেবাকে তারা শুধু একটি পেশা নয়, বরং মানবসেবার একটি পবিত্র দায়িত্ব হিসেবে বিবেচনা করেন। ভবিষ্যতেও চিকিৎসকদের পাশে থেকে নৈতিক ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, রৌমারী ও রাজিবপুরের গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সাংবাদিকদের সঙ্গে মুক্ত আলোচনায় হাসপাতালের সেবার মান উন্নয়ন, কার্যক্রমের অগ্রগতি এবং জনগণকে আরও উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের বিষয়ে বিভিন্ন গঠনমূলক পরামর্শ গ্রহণের আশ্বাস দেন। সভা শেষে উপস্থিত সাংবাদিকরা হাসপাতালের বিভিন্ন সেবামূলক কার্যক্রম নিয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন। তাদের পরামর্শকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে আরও উন্নত ও জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

1

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

2

রৌমারীতে ১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

3

রৌমারীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস

4

নিরাপত্তা চেয়ে জিডির এক মাস পর এনসিপি নেত্রী রুমীর রহস্যজনক

5

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

6

শৌলমারী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডবাসীকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্

7

রৌমারীতে বন্ধক জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২; ৯৫০ কলাগাছ

8

রৌমারীর যানজট নিরসনে নিষ্ঠার সঙ্গে কাজ করছেন ট্রাফিক সার্জেন

9

খঞ্জনমারা একতা স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্টের ৩য় আসরের

10

গয়টাপাড়া সীমান্তে নারী-শিশুসহ ৬ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অ

11

লিভার সিরোসিস ক্যান্সার রোগে আক্রান্ত দেলোয়ার হোসেন সাইদীকে

12

চরশৌলমারী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ

13

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

14

রৌমারীতে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে শ্বাসরুদ্ধ করে হত

15

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

16

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

17

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

18

চর শৌলমারী ইউনিয়নে পহেলা বৈশাখ উপলক্ষে আন্ত গ্রামীণমেলা উদযা

19

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

20