আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ঘিরে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নে নির্বাচনী আমেজ ক্রমেই বাড়ছে। সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে পুরো ইউনিয়ন। এ সময় সাধারণ মানুষের আলোচনায় উঠে এসেছে ক্লিন ইমেজের রাজনৈতিক ব্যক্তিত্ব নুর আলম খান হিরোর নাম। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে তিনি ইতোমধ্যে স্থানীয় মানুষের কাছে পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন। রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের কুটির চর গ্রামের বাসিন্দা এবং আকবর হোসেনের সন্তান নুর আলম খান হিরো ছাত্ররাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি দীর্ঘদিন ঢাকা তিতুমীর কলেজে ছাত্ররাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ছাত্ররাজনীতির সেই অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার মাধ্যমে তিনি ধীরে ধীরে স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেন। বর্তমানে তিনি রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং সাংগঠনিক দক্ষতার কারণে তিনি অনেকের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন। দলীয় রাজনীতির পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডেও তার অংশগ্রহণ স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেছে। ফলে দলীয় সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও তাকে নিয়ে ইতিবাচক আলোচনা লক্ষ্য করা যাচ্ছে নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নুর আলম খান হিরোর বিভিন্ন পোস্টার ও প্রচারণামূলক ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। একটি ভাইরাল পোস্টারে তাকে আত্মবিশ্বাসী ও হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা যায়। সেখানে স্লোগান হিসেবে উল্লেখ করা হয়েছে, "আগামীর বন্দবেড় ইউনিয়ন হোক নিরাপদ ও আত্মনির্ভরশীলতার প্রতীক।" পোস্টারে তিনি এলাকার উন্নয়নের জন্য নিরাপত্তা নিশ্চিত করা, সচেতন সমাজ গঠন, অর্থনৈতিক উন্নয়ন, সবুজ ও পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টি এবং শিক্ষা ও দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। পোস্টারের নকশায় বন্দবেড় ইউনিয়নের প্রাকৃতিক সৌন্দর্য ও স্থানীয় ঐতিহ্যের প্রতিফলন দেখা যায়, যা এলাকার প্রতি তার ভালোবাসা ও উন্নয়নের প্রত্যয়ের বার্তা বহন করছে বলে সমর্থকদের অভিমত। তার এই প্রচারণা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে এবং ভোটারদের মধ্যেও ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বন্দবেড় ইউনিয়নের অনেক ভোটার নুর আলম খান হিরোকে সম্ভাবনাময় রাজনৈতিক নেতৃত্ব হিসেবে দেখছেন। তবে শেষ পর্যন্ত সাধারণ মানুষের এই সমর্থন ভোটের মাঠে কতটা প্রতিফলিত হবে, তার উত্তর মিলবে নির্বাচনের ফলাফল প্রকাশের পর।
মন্তব্য করুন