বিজয়ের আলো
প্রকাশ : Sep 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

রৌমারী ও রাজিবপুরের সার ডিলারদের সঙ্গে রংপুর বিভাগীয় কমিশনারের মতবিনিময়

আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী ও রাজিবপুর উপজেলায় চলমান সার সংকট ও কৃষকদের ভোগান্তি নিরসনে সার ডিলার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় রৌমারী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে রৌমারী ও রাজিবপুর উপজেলার সার ডিলার এবং সংশ্লিষ্টদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। এ সময় কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, রৌমারী ও রাজিবপুর উপজেলার সার ডিলার এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় চলতি আমন মৌসুমে দুই উপজেলায় সার সরবরাহ ও বিতরণ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কৃষকদের চাহিদা অনুযায়ী সময়মতো সার সরবরাহ, ডিলারদের মাধ্যমে সুষমভাবে সার বিতরণ এবং বাজারে কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট তৈরি হচ্ছে কি না—এসব বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এ সময় কৃষকদের সার পেতে ভোগান্তি, দীর্ঘ সময় অপেক্ষা, সরবরাহ ব্যবস্থার বিভিন্ন জটিলতা এবং ডিলারদের সার বিতরণসংক্রান্ত বিভিন্ন বিষয় উঠে আসে। এসব সমস্যা দ্রুত সমাধানের পাশাপাশি কৃষকেরা যাতে নির্ধারিত মূল্যে প্রয়োজনীয় সার সংগ্রহ করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ সার বিতরণে সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ডিলারদের নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন এবং প্রকৃত কৃষকদের মধ্যে নিয়ম অনুযায়ী সার বিতরণ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। মতবিনিময় সভা শেষে উপজেলা চত্বরে বিভিন্ন ধরনের গাছ রোপণ করেন অতিথিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

1

রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষে একই পরিবারের আহত ২

2

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ও

3

জামালপুর ব্যাটালিয়নের (৩৫) বিজিবি কর্তৃক ৪৭০ পিস ভারতীয় ইয়াব

4

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

5

রৌমারীতে বন্ধক জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২; ৯৫০ কলাগাছ

6

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

7

মধ্যরাতে ৩ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করলো বিএসএফ

8

রৌমারীতে সমাজকলাণ সমিতির জমিতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন

9

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

10

রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে মালিক বিহ

11

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

12

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে ২৩তম রাষ্ট্রপতি নির্বা

13

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

14

রৌমারী ও রাজিবপুরের সার ডিলারদের সঙ্গে রংপুর বিভাগীয় কমিশনার

15

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

16

রৌমারী সিজি জামান মাঠে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানু

17

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

18

রৌমারী উপজেলা সর্বস্তরের জনগণকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাল

19

বন্দবেড় ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুর আলম খান হির

20