বিজয়ের আলো
প্রকাশ : May 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

রৌমারী নানা আয়োজনের মধ্যে দিয়ে ১ লা মে আন্তর্জাতিক দিবস পালিত

আব্দুল খালেক রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি:

শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবে পালন করা হয় এই দিবসটিকে। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের রৌমারীতে পালন করা হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে নিজ নিজ অফিস কার্যালয়ে জাতীয় পতাকা , সংগঠনের পতাকা উত্তোলনসহ আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে বিভিন্ন পর্যায়ের শ্রমিক সংগঠনের নেতা-কর্মী ছাড়াও নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।  শুক্রবার (১ মে) সকাল ৯ টার দিকে সংগঠনের স্ব স্ব উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করেন,উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়ন,বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি, উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন,কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন রৌমারী শাখা,কুড়িগ্রাম জেলা ট্রাক,ট্যাংকলড়ী,কভার ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন রৌমারী উপজেলা শাখাসহ আরও অনেকে। আর এতে স্ব স্ব অফিস কার্যালয় থেকে একটি র‌্যালি উপজেলার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে নিজ নিজ কার্যালয় এসে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সংগঠনের নেতারা শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন, রৌমারী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, রৌমারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু,রৌমারী অফিসার ইনচার্জ কাওছার আলী, রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরো, রৌমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম আকন্দ, রৌমারী উপজেলা যুব দলের আহ্বায়ক নাজিমুদ্দিন আকন্দ রৌমারী উপজেলা ছাএ দলের সদস্য সচিব ফারুক আহমেদ বাবু সাবেক ছাএ নেতা আলমাছ হোসেন ভোলা,রৌমারী উপজেলা শ্রমিক দলের সাধরণ সম্পাদক সাইফুল ইসলাম , র‌্যালিতে অংশগ্রহণ করেন, উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়ন সংগঠনের সভাপতি মতিউর রহমান, অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি সভাপতি , বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন রৌমারী শাখার সভাপতি সহিবর রহমান , সাধারণ সম্পাদক ওলি আহমেদ, উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন সংগঠনের সভাপতি নুরুজ্জামান, সরকার,ট্রাক,ট্যাংকলড়ী,কভার ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন রৌমারী উপজেলা শাখার সভাপতিসহ আরও অনেকে।এছাড়াও বিভিন্ন সংগঠনের স্ব স্ব উদ্যোগে মে দিবস পালন করা হয়। আলোচনা সভা : শ্রমিকদের আত্মত্যাগের বিনিময়ে আজ সারা বিশ্বে শ্রমিকদের অধিকার স্বীকৃত। মেহনতি মানুষ তাঁদের ন্যায্য মজুরি ও কর্মপরিবেশ থেকে বঞ্চিত। শ্রমিকদের ন্যায্য অধিকার, নূন্যতম মজুরি নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিক কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান। বক্তারা আরও বলেন দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অপরিসীম, তাই তাদের অধিকার প্রতিষ্ঠায় সরকার ও সংশ্লিষ্টদের আরও আন্তরিক হওয়া প্রয়োজন। এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও পেশাজীবী বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

1

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

2

রৌমারীতে জোরপূর্বক রাস্তা বন্ধ করার অভিযোগ উঠেছে আব্দুর রশিদ

3

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

4

অতিরিক্ত ভাড়া আদায়ের ভিডিও করায় সাংবাদিকের ফোন কেড়ে নিল ঘাট

5

নিজেদের আঙিনা পরিষ্কার রাখলে দেশও পরিষ্কার থাকবে

6

রৌমারীতে যাদুরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক মামুন মিয

7

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

8

শীতে মোজা পরে ঘুমানো: জানুন সঠিক নিয়ম ও স্বাস্থ্য উপকারিতা

9

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

10

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

11

রৌমারীতে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার এন্ড ওভারসিজ ২ শা

12

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

13

অবৈধ মাটি ব্যবসা বন্ধের দাবিতে সড়ক অবরোধ, যুবকদের ভয়ভীতি প্র

14

কুড়িগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী দাঁড়িপাল্লার প্রার্থী মো

15

চরশৌলমারী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ

16

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

17

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

18

রৌমারীতে সুনাম ধন্য কবি হারুন মিয়ার ৫তম কবিতার বই " প্রিয়া ত

19

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

20