বিজয়ের আলো
প্রকাশ : Jul 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

রৌমারীতে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে শ্বাসরুদ্ধ করে হত্যাচেষ্টার অভিযোগ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: 

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ার চর গ্রামের এক যুবককে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা রৌমারী থানায় কয়েকজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, উপজেলার দাতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ার চর গ্রামের মাফুজল হকের ছেলে আশিক রানা (১৬)-কে একই গ্রামের আখিরুল ইসলামসহ কয়েকজন বাড়ি থেকে কৌশলে ডেকে নিয়ে যায়। পরে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করা হয়। এ সময় আশিক রানা চিৎকার করলে তার আত্মীয়-স্বজন ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভুক্তভোগীর বাবা মাফুজল হক জানান, পূর্ব বিরোধের জের ধরে গত ২৮ জুন সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে। তিনি অভিযোগ করেন, তার ছেলে আশিক রানাকে পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্তরা ভবিষ্যতে সুযোগ পেলে পরিবারের অন্য সদস্যদেরও হত্যা ও গুম করার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। ভুক্তভোগীর ভাই সোহেল রানা বলেন, “আমার ভাইয়ের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।” ঘটনার বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করলে তারা আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। এ বিষয়ে অভিযুক্ত আখিরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি একজন মেধাবী শিক্ষার্থী এবং প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। সে কারণেই আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।” এ বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, “আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে মালিকবিহীন ভারতীয়

1

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

2

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ও

3

লিভার সিরোসিস ক্যান্সার রোগে আক্রান্ত দেলোয়ার হোসেন সাইদীকে

4

নিরাপত্তা চেয়ে জিডির এক মাস পর এনসিপি নেত্রী রুমীর রহস্যজনক

5

নিজেদের আঙিনা পরিষ্কার রাখলে দেশও পরিষ্কার থাকবে

6

রৌমারীতে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার এন্ড ওভারসিজ ২ শা

7

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

8

রৌমারীতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে বিনামূল্যে মুরগ

9

রৌমারীতে জোরপূর্বক রাস্তা বন্ধের অভিযোগ, কয়েকটি পরিবারের চরম

10

রৌমারীতে ভারতীয় ৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারি আট

11

রৌমারীতে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ মাটিকাটা গাড়ি: তেলের সংকটেও থা

12

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

13

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

14

গয়টাপাড়া সীমান্তে নারী-শিশুসহ ৬ জনকে পুশইনের চেষ্টা, সতর্ক অ

15

রৌমারীতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে প্রাণিসম্পদের হাঁস-মুরগ

16

রৌমারীতে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

17

চর শৌলমারী ইউনিয়নে পহেলা বৈশাখ উপলক্ষে আন্ত গ্রামীণমেলা উদযা

18

রৌমারীতে আইসিটি শিক্ষকের বিরুদ্ধে অসদাচরণ ও দায়িত্বে অবহেলার

19

রৌমারীতে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

20