বিজয়ের আলো
প্রকাশ : Mar 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

রৌমারী ও চিলমারী ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমীর স্নানে লাখো পূর্ণার্থীর ভীড়

আব্দুল খালেক রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারী ও রৌমারীতে  ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমির স্নান শুরু হয়েছে। অষ্টমি স্নানের লগ্ন ভোর ৪টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।এই স্নানকে ঘিরে লাখো পূর্ণার্থীর ভীড় জমেছে। চৈত্র মাসের অষ্টমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা পাপ মোছনের জন্য প্রতিবছর ব্রহ্মপুত্র নদে পূণ্যস্নান সম্পন্ন করেন।আয়োজকরা জানান, এবার পুণ্য স্নানে প্রায় লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেছে। চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের রমনা বন্দর এলাকা থেকে পুটিকাটা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার ব্রহ্মপুত্র নদের তীরে অষ্টমীর স্নান ও মেলা অনুষ্ঠিত হচ্ছে। স্নান উৎসবে রংপুর বিভাগের ৮ জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পূর্নাথীরা একদিন আগেই চিলমারী উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থান নেয়।আগত পূণ্যার্থীদের থাকার জন্য উপজেলার প্রায় ২২টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়েছে। এছাড়াও পূণ্যার্থীদের স্নান পরবর্তী পোশাক পরিবর্তনের জন্য এবং রাত্রী যাপনের জন্য ৪৪টি অস্থায়ী বুথ করা হয়েছে। পূণ্যার্থীদের পূজাপর্বের জন্য প্রায় দুই শতাধিক ব্রাহ্মণ পূজারি দায়িত্ব পালন করেন।অষ্টমী স্নান নির্দ্বিগ্ন করতে পুলিশের বিভিন্ন পদে ১৮১ জন সদস্য ছাড়াও সেনাবাহিনীর সদস্যসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যগন নিরাপত্তার দায়িত্ব পালন করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

1

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

2

খালেদা জিয়ার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া

3

রৌমারীতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে প্রাণিসম্পদের হাঁস-মুরগ

4

রৌমারীতে পুলিশের অভিযানে জুয়া খেলার সময় ১২ জন গ্রেপ্তার

5

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

6

রৌমারীতে ত্রিমুখী একতা সমিতির উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও আ

7

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

8

হেলমেট না থাকলেই মামলা, কিন্তু রৌমারীতে দাপটের সঙ্গে চলছে প্

9

রৌমারী ও রাজিবপুর নদীভাঙনে পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত

10

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

11

৩ নং বন্দবেড় ইউনিয়নবাসী ও প্রবাসীদের ঈদুল আজহার শুভেচ্ছা জান

12

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি লোডিং উদ্বোধন

13

চরশৌলমারী ডিগ্রি কলেজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শিক্ষার্থীদের

14

রৌমারীতে মাদক সম্রাট আজাদ

15

রৌমারীতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে বিনামূল্যে মুরগ

16

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

17

চরশৌলমারী ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন হাবিবুর

18

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

19

বদলে যাওয়া ক্যাম্পাস

20