বিজয়ের আলো
প্রকাশ : Mar 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

অবৈধ মাটি ব্যবসা বন্ধের দাবিতে সড়ক অবরোধ, যুবকদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

কান্দাপাড়া গ্রামে ট্রাক্টরের বিকট শব্দ, ধুলোবালি ও অবৈধ মাটি কাটার প্রতিবাদে গত ২৩ ফেব্রুয়ারী  সড়কে গাছের গুঁড়ি ফেলে ট্রাক্টর চলাচল বন্ধ করে দিয়েছেন স্থানীয়রা। গ্রামবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিকট শব্দ, ধুলোবালি এবং আবাদি জমির টপ সয়েল কেটে নেওয়ার প্রতিবাদ জানালে উল্টো ভয়-ভীতি প্রদর্শন করা হচ্ছে। স্থানীয়রা জানান, ট্রাক্টর মালিক কথিত মাটি ব্যবসায়ী আঃ আজীজ গ্রামের যুবকদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। তাদের দাবি, গ্রামের রাস্তা ব্যবহার করে এবং গ্রাম থেকেই মাটি কেটে নেওয়া হলেও বিষয়ে বাধা দিলে উল্টো স্থানীয়দেরই হয়রানি করা হচ্ছে। আজ সকাল আনুমানিক ১০টার দিকে গ্রামের মোঃ নসের আলীর ছেলে মোঃ নাজির হোসেনের অটোভ্যান আলহাজ্ব মনু খানের বাড়ির সামনে রাস্তায় আটক করে আঃ আজীজ এমন অভিযোগ উঠেছে। খবর পেয়ে এলাকার যুবকরা ঘটনাস্থলে গিয়ে নাজির হোসেনকে মুক্ত করে নিয়ে আসেন। সময় ক্ষুব্ধ যুবকরা বলেন, “আমাদের গ্রামের রাস্তা ব্যবহার করে, আমাদের গ্রাম থেকেই মাটি কেটে নিয়ে যায়। বিষয়ে বাধা দিলে আমাদের এলাকার লোকের গাড়ি আটক করে এটা কত বড় দুঃসাহস!” 


গ্রামবাসীর অভিযোগ, অবৈধভাবে মাটি কাটার ফলে আবাদি জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং কাঁচা সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। বর্ষা মৌসুমে ভাঙন জলাবদ্ধতার ঝুঁকিও বাড়ছে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। বিষয়ে গত দুই মাস আগে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন এলাকার এক যুবক। তবে অভিযোগের পরও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়েনি বলে তিনি উল্লেখ করেন। গ্রামবাসী দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে অবৈধ মাটি ব্যবসা অনিয়ন্ত্রিত ট্রাক্টর চলাচল বন্ধের দাবি জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তারা। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

1

চর শৌলমারী ইউনিয়নে পহেলা বৈশাখ উপলক্ষে আন্ত গ্রামীণমেলা উদযা

2

রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে মালিক বিহ

3

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

4

রৌমারীতে বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

5

বদলে যাওয়া ক্যাম্পাস

6

রৌমারীতে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার এন্ড ওভারসিজ ২ শা

7

রৌমারীতে জমিজমা সংক্রান্ত নিয়ে সংঘর্ষে আহত দুই

8

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

9

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

10

রৌমারীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

11

রৌমারী মডেল প্রেসক্লাবের পথ চলার ১ বছর পূর্তি প্রতিষ্ঠা বার

12

হতদরিদ্রদের মাঝে কাপড় বিতরণ করলেন আমেরিকা প্রবাসী শেখ জিল্লু

13

কুড়িগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী দাঁড়িপাল্লার প্রার্থী মো

14

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

15

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

16

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

17

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ও

18

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

19

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

20