আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরিবারের পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে স্ববল প্রকল্পের আওতায় ৫ হাজার ৮৫০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার বন্দবেড় গ্রামে ইউরোপীয় ইউনিয়নের ট্রেডক্র্যাফট এক্সচেঞ্জের কারিগরি সহযোগিতায় স্ববল প্রকল্পের আওতায় কৃষিপণ্য উৎপাদক সমিতির সদস্যদের বসতবাড়ি ও আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) ও উপজেলা যুব কৃষিপণ্য উৎপাদক অ্যাসোসিয়েশন, রৌমারীর যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। চলতি বছর স্ববল প্রকল্পের আওতায় সারাদেশে ৩ লাখ গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে রৌমারী উপজেলার বন্দবেড়, দাঁতভাঙ্গা ও যাদুরচর ইউনিয়নের ৩৯টি দলের ১ হাজার ১৭০ জন উপকারভোগীর মধ্যে মোট ৫ হাজার ৮৫০টি চারা বিতরণ করা হয়। প্রত্যেক উপকারভোগীকে আম, নিম, পেয়ারা, কাঁঠাল ও মেহগনি গাছের চারা দেওয়া হয়েছে। উপকারভোগীরা নিজ নিজ বসতবাড়ি ও আঙিনায় এসব চারা রোপণ করবেন। চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আপেল মাহমুদ, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, যুব উন্নয়ন কৃষিপণ্য উৎপাদক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) প্রতিনিধি এনামুল করিমসহ সমিতির সদস্যরা।
🔗 এই খবরটি শেয়ার করুন:
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য
1
রৌমারীতে ১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
2
রৌমারীর যানজট নিরসনে নিষ্ঠার সঙ্গে কাজ করছেন ট্রাফিক সার্জেন
3
৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর