🗓 প্রিন্টের তারিখঃ Jun 21, 2026
📅 প্রকাশের তারিখঃ Jun 20, 2026
রৌমারীতে ভারতীয় ৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারি আটক
আব্দুল খালেক রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে ভারতীয় ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাবলু মিয়া (৩৫ ) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (১৯ জুন বিকাল পাঁচটা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস টিম রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী গ্রামের চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।বাবলু মিয়া ধনারচর গ্রামের মোতালিব মিয়ার ছেলে বলে জানা গেছে। রৌমারী থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ কাওসার আলী বলেন আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রৌমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হবে। মাদক প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।